ডিনেট ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় “ডিজিটাল ফিউচার ফর
চাইল্ড রাইটস্ গভর্নেন্স” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের আওতায় শিশুদের জন্য এনসিটিএফকন্ঠ নামে একটি ওয়েবসাইট যাত্রা শুরু করেছে। ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে ২১ ডিসেম্বর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের লক্ষ হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে শক্তিশালী করা এবং শিশুদের সমস্যা সমাধানে শিশুদের তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি করা। বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে সহায়তায় করার জন্য এই প্রকল্পের আওতায় শিশুদের জন্য তৈরী করা হয়েছে এনসিটিএফকন্ঠ নামে একটি ভার্চুয়াল জগৎ। যেখান শিশুরা জানাতে পারবে তাদের মনের কথা, সেই সাথে জানতে পারবে তাদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য। হাতে আঁকা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবে নিজেদেরকে, পড়তে পারবে বিভিন্ন মজাদার কমিকস। তাছাড়াও এখানে শিশুরা বিভিন্ন বিষয়ে নিজেদের মাঝে সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারবে।
ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাইল্ড রাইটস্ গভর্নেন্স ও সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের পরিচালক বিরগিত লুন্ডব্যাক, ডিনেটের যুগ্ন পরিচালক অজয় বসুসহ এনসিটিএফ সদস্য, ইচ্ছে মিডিয়ার সদস্য সহ সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এবং ডিনেটের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ। সবার উপস্থিতি এবং মূল্যবান মতামত আয়োজনকে প্রাণবন্ত করে তুলে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন