Home » » এখন গ্রামীনফোনের মাধ্যমে সেলবাজারে কেনাবেচা করা যাবে ।

এখন গ্রামীনফোনের মাধ্যমে সেলবাজারে কেনাবেচা করা যাবে ।

গ্রামীণফোনের সেলবাজার সার্ভিস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমেই জিনিস কেনাবেচা করা সম্ভব আপনি যদি কোন কিছু বিক্রি করতে চান, আপনার গ্রামীণফোনের মাধ্যমে তার তথ্য জানিয়ে দিন
সেলবাজারে; আগ্রহী ক্রেতারা অবশ্যই যোগাযোগ করবে। আপনি কোন কিছু কিনতে চাইলে বা সেবা নিতে চাইলে (যেমন: টিউশনি) আপনি তা সেলবাজারে খুঁজে নিতে পারেন এবং পছন্দ হলে সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন। ক্রেতারা কোন কিছু পছন্দ হলে আরো তথ্যের জন্য বিক্রেতাকে কল করতে পারেন এবং চাইলে কেনার আগে বিক্রেতার সাথে দেখাও করতে পারেন। সেলবাজার ক্রেতা ও বিক্রেতার এক মোবাইল মিলনমেলা।

সেলবাজার যেভাবে ব্যবহার করা যায়:

ইন্টারনেট/ EDGE সম্বলিত মোবাইল হ্যান্ডসেট: আপনার ফোনে ইন্টারনেট থাকলে ফোনের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে wap.cellbazaar.com-এ যান অথবা জিপিওয়ার্ল্ডে সেলবাজারের চিহ্ন খুঁজে নিন। খেয়াল করবেন যে আপনার ফোন সেটিং যেন GP-WAP অথবা GP-Internet থাকে এবং EDGE প্যাকেজ P1 বা P2 চালু থাকে।
ইন্টারনেট/ EDGE বিহীন মোবাইল হ্যান্ডসেট: * ক্রয়ের জন্য buy টাইপ করে পাঠিয়ে দিন 3838 নম্বরে এবং ফিরতি এসএমএস-এর নির্দেশ অনুসরণ করুন। বিক্রয়ের জন্য sell টাইপ করে পাঠিয়ে দিন 3838 নম্বরে। তথ্য এবং সর্বশেষ খবর জানার জন্য 3838 নম্বরে ডায়ালও করতে পারেন। এসএমএস ও আইভিআর-এর জন্য ২ টাকা করে চার্জ হবে।
ডেস্কটপ কম্পিউটার/ল্যাপটপ: আপনার সাথে ইন্টারনেটযুক্ত কম্পিউটার থাকলে http://www.cellbazaar.com/-এ চলে যান।
এই সার্ভিস ব্যবহারের জন্য কোন অতিরিক্ত চার্জ নেই। গ্রামীণফোনের সাধারণ এসএমএস/আইভিআর/ডাটা চার্জ এক্ষেত্রে প্রযোজ্য হবে।
Share this article :

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Download Manager

Follow Us To Get Updates

এখানে রয়েছে আলাদাভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের অধ্যায় ভিত্তিক ৩০০+ ভিডিও লেকচার

ব্লগ সংরক্ষাণাগার



 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. প্রযুক্তির রঙ - All Rights Reserved
Template Created by Creating Website Modified by CaraGampang.Com
Proudly powered by Blogger