Home » » স্বনামধন্য ডোমেইন বিক্রেতা গোড্যাডির সাথে মাইক্রোসফটের চুক্তি ।

স্বনামধন্য ডোমেইন বিক্রেতা গোড্যাডির সাথে মাইক্রোসফটের চুক্তি ।

সম্প্রতি মাইক্রোসফট ছোট ব্যবসায়ীদের কাছে অফিস ৩৬৫ সেবা পৌছে দিতে গোড্যাডির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।
ডোমেইন বিক্রেতা প্রতিষ্ঠান গোড্যাডির কাছ থেকে ডোমেইন কেনার সময়ই ব্যবহারকারীরা অফিস ৩৬৫ এর তিনটি প্ল্যানের যে কোনও একটি কেনার সুযোগ পাবেন। প্রথমে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডা অধিবাসীরাই এই সুবিধা পাবে। ধীরে ধীরে তা সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানা গেছে।
অফিস ৩৬৫ এর প্ল্যান শুরু হবে ৫ গিগাবাইট ই-মেইল স্টোরেজ ও ২ গিগাবাইট স্কাইড্রাইভ স্টোরেজ থেকে। এর জন্য প্রতি মাসে গুণতে হবে ৩.৯৯ ডলার। এই প্ল্যানটি সরাসরি মাইক্রোসফটের কাছ থেকে কিনলে এর চাইতে মাত্র ১ ডলার বেশি পড়বে, তাই প্ল্যানটি খুব একটা সাশ্রয়ী নয়। ৫০ গিগাবাইট ইমেইল ও ২৫ গিগাবাইট স্কাইড্রাইভ স্টোরেজের জন্য মূল্য ধরা হয়েছে মাস প্রতি ৮.৯৯ ডলার। তবে সবচাইতে সাশ্রয়ী প্ল্যান হিসেবে ধরা যেতে পারে অফিস ৩৬৫ এর পূর্ণাঙ্গ সুবিধাসম্পন্ন প্ল্যান। এর মাধ্যমে সর্বোচ্চ ৫টি পিসি ও ম্যাকে অফিস সফটওয়্যার ও এর স্মার্টফোন অ্যাপ ব্যবহার করা যাবে। প্রতি মাসে এর জন্য মাত্র খরচ করতে হবে ১২.৪৯ ডলার। জানা গেছে, প্রতিটি প্ল্যানের জন্য সরাসরি কাস্টোমার কেয়ারের ব্যবস্থা রয়েছে ।
এমন পার্টনারশিপ মাইক্রোসফটের প্রথম নয়। ইতোমধ্যেই মাইক্রোসফটের অফিস ৩৬৫ সার্ভিসের ২০ লক্ষ ক্রেতা রয়েছে।
Share this article :

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Download Manager

Follow Us To Get Updates

এখানে রয়েছে আলাদাভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের অধ্যায় ভিত্তিক ৩০০+ ভিডিও লেকচার

ব্লগ সংরক্ষাণাগার



 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. প্রযুক্তির রঙ - All Rights Reserved
Template Created by Creating Website Modified by CaraGampang.Com
Proudly powered by Blogger