এই যুগে এসে ইন্টারনেট ছাড়া কম্পিউটারকে একটি অচল বাক্স ছাড়া
আর কিছু মনে হয় না।
এই ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আরেকটি বিষয়ের মুখোমুখি হতে হয়। তা হলো ভাইরাস আক্রমণ। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নানাভাবেই ভাইরাস আক্রমণে শিকার হয় কম্পিউটার। শুধু তাই নয়, এছাড়াও এক্সটার্নাল কোন ডিভাইস ব্যবহার করতে গিয়েও ভাইরাস আক্রমণের শিকার হয় কম্পিউটার, যেমন পেনড্রাইভ, ডিস্ক, মেমরি কার্ড ইত্যাদি।
এই ভাইরাসের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অ্যান্টিভাইরাস দারস্থ হতে হয়। তবে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে গিয়েও পোহাতে হয় নানা সমস্যা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার র্যামের বেশি পরিমাণ জায়গা দখল করার কারণে কম্পিউটার অনেক ধীরগতির হয়ে যায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে অ্যান্টিভাইরাস কম্পিউটারের সব ভাইরাস চিহ্নিত করতে এবং সেগুলো মুছে ফেলতে পারে না।
তাই এ ক্ষেত্রে বিকল্প পথটাই বেছে নেয়া ভালো। এক্সটার্নাল ডিভাইস থেকে যাতে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেহেতু ভাইরাস ইনফেক্টেড ডিভাইস (যেমন পেনড্রাইভ) ওপেন করার পরই ভাইরাস পিসিতে প্রবেশ করে, তাই এগুলো কম্পিউটারে সংযোগ দেওয়ার পর তা সরাসরি ওপেন না করাই ভালো। যেসব কম্পিউটারে অভ্যন্তরীন ড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে চালু হয় সেগুলোতে অটোরান বন্ধ করে নিতে হবে।
অটোরান বন্ধ করার জন্য স্টার্ট থেকে রান (run)এ গিয়ে জিপিইডিআইটি ডট এমএসসি (gpedit.msc) টাইপ করতে হবে। এরপর ওকে বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে। এখান থেকে কম্পিউটার কনফিগারেশন সিলেক্ট করুন। এখান থেকে administrative templates->system-এ যান। এরপর এখানে গিয়ে turn off autoplay-তে ডাবল ক্লিক করুন।
এবার ‘turn off autoplay’ enable করুন এবং ‘turn off autoplay on’ ড্রপ-ডাউন বক্স থেকে ‘All drives’ সিলেক্ট করুন, এরপর ওকে বাটনে ক্লিক করুন। কম্পিউটারে সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে।
এক্সটার্নাল ড্রাইভগুলো থেকে কম্পিউটারে ডেটা আদান প্রদান করার সময়ও ভাইরাস ঢুকে পড়তে পারে। তবে ড্রাইভ না খুলেই ডেটা আদান-প্রদান করতে কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে।www.explorerxp.com/explorerxpsetup.exe থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
সফটওয়্যারটি রান করলে কম্পিউটারে থাকা সবগুলো ড্রাইভ দেখা যাবে। এখান থেকে পেনড্রাইভে প্রবেশ করে ডেটা কপি করা যাবে। কোনো ফাইলে যদি ভাইরাস থাকে, তাহলে সেটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেবে সফটওয়্যার। ওই ফাইলটি কম্পিউটারে নেওয়া যাবে না।
যারা ভাইরাসযুক্ত ফাইল সহজে চিনতে পারেন না, তারা কম্পিউটারে এমন কোনো থিম ব্যবহার করতে পারেন, যা ফোল্ডারের রং পরিবর্তন করে রাখে। তাহলে পেনড্রাইভের এবং কম্পিউটারের ফোল্ডারের রং পরিবর্তন হয়ে যাবে। যেসব ফোল্ডারের রং পরিবর্তন হবে না সেগুলোই ভাইরাস। রং পরিবর্তক এ রকম একটি থিম ডাউন লোড করে নিতে পারেন। http://bit.ly/3Vb1uY এ সাইট থেকে এ থিম ডাউনলোড করা যাবে।

0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন