Home » » স্টার গ্রাহকদের জন্য (application) অ্যাপ চালু করলো গ্রামীণফোন ।

স্টার গ্রাহকদের জন্য (application) অ্যাপ চালু করলো গ্রামীণফোন ।

গ্রামীণফোন তার স্টার গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) চালু করেছে, যার মাধ্যমে তারা অনলাইনে বেশ কিছু সেবা গ্রহণ করতে পারবেন।
আইসিটি সচিব এন আই খান এই অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রাজীব ভট্টাচার্য, হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স কাশিফ বেগ, আশরাফ আবির, সিইও এমসিসি লিঃ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্মার্ট ফোন ব্যবহারকারী স্টার গ্রাহকগণ এই অ্যাপ ব্যবহার করে তাদের একাউন্ট রিচার্জ করতে পারবেন। অ্যাপ এর মাধ্যমে একাউন্ট রিচার্জ এর সুবিধা বাংলাদেশে এটাই প্রথম। এই অ্যাপের মাধ্যমে তারা গ্রাহক সেবার জন্য সাক্ষাৎকারের সময় স্থির করতে পারবেন এবং স্টারগ্রাহকদের জন্য গ্রামীণফোন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নাম নিবন্ধন করতে পারবেন।
এছাড়া স্টার পার্টনার অফার, পার্টনার স্টোর এর অবস্থান, রেস্তোরা, এটিএম বুথ, নিকটস্থ থানার তথ্য এই অ্যাপে পাওয়া যাবে। এই অ্যাপে আরো থাকবে একটি কিউআর কোড স্ক্যানার। এই অ্যাপ অ্যান্ডরয়েড, আইফোন এবং উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায় এবং গুগল প্লে, অ্যাপ স্টোর এবং উইন্ডোজ স্টোরে পাওয়া যাচ্ছে।
সবার কাছে ইন্টারনেট পৌছে দিতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। এই অ্যাপের মাধ্যমে আমাদের গ্র্রাহকগণ ইন্টারনেটের শক্তি ব্যবহার করে আরো সহজে গ্রাহক সেবা এবং সংশ্লিষ্ট তথ্য লাভ করতে পারবেন।
Share this article :

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Download Manager

Follow Us To Get Updates

এখানে রয়েছে আলাদাভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ের অধ্যায় ভিত্তিক ৩০০+ ভিডিও লেকচার

ব্লগ সংরক্ষাণাগার



 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. প্রযুক্তির রঙ - All Rights Reserved
Template Created by Creating Website Modified by CaraGampang.Com
Proudly powered by Blogger