বাংলাদেশী হিসাবে আমাদের অনেকেরই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকেই আমরা এর সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানি না ।আমিও আসলে সব জানি না ।
তবে যতটুকু জানি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব ।
অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পূর্ন ভূল। এটার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
আপনারা হয়তো দেখেছেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
মানে গুলো আমি বলছি । মানে গুলো হল :
১. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬।
২. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
* সিটি কর্পোরেশনের জন্য -৯
* ক্যান্টমমেন্ট -৫
* পৌরসভা -২
* পল্লী এলাকা -১
* পৌরসভার বাইরে শহর এলাকা -৩
* অন্যান্য – ৪
৩. পরবর্তী ২ সংখ্যা -এটা উপজেলা বা থানা কোড
৪. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫. শেষ ৬ সংখ্যা – আইডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
ধন্যবাদ ! ভাল থাকবেন । আরও এইরকম তথ্য পেতে প্রযুক্তির রঙ ডট কম এর সাথেই থাকুন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন